ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডাঃ ফারুক
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদ কে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজধানীর মহাখালী কমপ্লেক্স শাখা ড্যাবের কমিটি বাতিল করা হয়েছে।
গতকাল সোমবার রাতে ড্যাবের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ ও মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডাঃ এম এ কামালকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব দেওয়া হলো। একই সঙ্গে মহাখালী কমপ্লেক্স শাখা ড্যাবের কমিটি বাতিল করা হলো।